সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে অনেকগুলো ফেসবুক পোস্ট একসাথে ডিলিট করবেন ? [২০২১]

 How-To-Bulk-Delete-Facebook-Posts

আজকাল যার কাছে স্মার্টফোন আছে তার কাছে যে একটা ফেসবুক একাউন্ট আছে সেটা নিশ্চিত। ফেসবুকে ছবি, ভিডিও কিংবা নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করা একটা অনেক সহজ কাজ।

তবে সব সময় সব কিছু পোষ্ট করা যে সকলের নিকট ভালো লাগবে সেটা বলা সম্ভব না। অনেকের হয়তো আপনার পোস্ট করা কোনো ছবি বা ভিডিও বা স্ট্যাটাস ভালো নাও লাগতে পারে বা অন্য কোনো কারণবশত আপনি কোনো পোস্ট ডিলিট করতে চান।

যদিও ফেসবুক ইউজারদের তাদের পোস্ট ডিলিট করার সুযোগ দিত অ্যাকটিভিটি লগ থেকে তারপরও ওই প্রক্রিয়া টা কিছুটা জটিল আর সময় সাপেক্ষ ছিল।

তবে এই কাজটা করা অনেক সহজ হয়ে গেছে কারণ আপনি এখন অনেক গুলো পোস্ট একসাথে ডিলিট করতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা দেখবো কিভাবে অনেক গুলো ফেসবুক পোস্ট একসাথে ডিলিট করবেন

একসাথে অনেকগুলো ফেসবুক পোস্টগুলো ডিলিট করবেন যেভাবে (অ্যান্ড্রয়েড ও আইওএস)

ফেসবুক এর লেটেস্ট ভার্সন আপনাকে সুযোগ দেয় আপনার পোস্টগুলো তিনটা জিনিসের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ: ক্যাটাগরি, ডেট ও পিপল (Category, Date, People) । আপনি এই তিনটির যেটা ইচ্ছা সেটা ব্যাবহার করে আপনার টাইমলাইনের সকল অপ্রয়োজনীয় পোস্ট খুঁজতে পারেন যেগুলো আপনি চান না আপনার প্রোফাইল পেজ এ থাকুক।

একবার যখন আপনি সেই সমস্ত পোস্টগুলো চিহ্নিত করবেন তারপর আপনি চাইলে সেটা আর্কাইভ বা ডিলিট করে দিতে পারেন এক ক্লিকে।

বিঃদ্রঃ যেহেতু এই প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রে অনেকতো সেম তাই আমরা শুধু নিচের স্ক্রিনশট গুলোতে অ্যান্ড্রয়েড ডিভাইস কাজটা করেছি।alert-info

শুরু করার আগে, আপনি আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করতে ভুলবেন না।

১. আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যেই ডিভাইস হোক না কেন সেটাতে ফেসবুক অ্যাপটি ওপেন করুন।


How-To-Bulk-Delete-Facebook-Posts

২. আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন যাতে আমরা প্রোফাইল পেজে যেতে পারি।


How-To-Bulk-Delete-Facebook-Posts

৩. এখন অ্যাড স্টোরি বাটনের ঠিক বাম পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করুন অতঃপর সেখান থেকে অ্যাকটিভিটি লগ ( Activity Log) বাছুন।


How-To-Bulk-Delete-Facebook-Posts

৪. এরপরে উপরের ম্যানেজ অ্যাকটিভিটি (Manage Activity) বাটনে ক্লিক করুন এবং নিচের পপ আপ উইন্ডো থেকে ইউর পোস্ট (Your Posts) বাছুন।


How-To-Bulk-Delete-Facebook-Posts

৫. উপরের ফিল্টারস (Filters) বাটনে ক্লিক করুন।


How-To-Bulk-Delete-Facebook-Posts

৬. এখন আপনি আপনার পোস্টগুলো সর্ট করার জন্য তিনটি অপশন পাবেন: ক্যাটাগরি, ডেট ও পিপল


How-To-Bulk-Delete-Facebook-Posts

৭. এখান থেকে আপনার দরকার মতো ফিল্টারটি বাছাই করে অপ্রয়োজনীয় পোস্টগুলো খুঁজুন। আজকের গাইডে আমি ডেট (Date) অপশনটি বাছাই করব পোস্টগুলো সর্ট করার জন্য। এরপর আপনাকে শুরু ও শেষ তারিখ বাছাই করতে হবে এবং উপরের ডান (Done) বাটনে ক্লিক করতে হবে।

How-To-Bulk-Delete-Facebook-Posts

৮. সর্বশেষে, আপনি যেই পোস্টগুলো রিমুভ করতে চান সেগুলো সিলেক্ট করে ডিলিট বা আর্কাইভ কিংবা রিসাইকেল বিন এ পাঠিয়ে দিন।


How-To-Bulk-Delete-Facebook-Posts

অভিনন্দন! আপনার কাজ হয়ে গেছে।

মতামত

২০০ কোটির অধিক মানুষ ফেসবুক ব্যাবহার করেন। এর মূল কারণ ফেসবুক এর নিত্য নতুন সব ফিচারস। তবে পূর্বে ইউজারদের প্রাইভেসি নিয়ে ফেসবুক সংকোচ করলেও এখন তারা সেটার দিকে গভীর মনোযোগ দিয়েছে।

কিছু সময় আগে তারা ফেসবুক একাউন্টের সাথে যুক্ত থার্ড পার্টি সার্ভিস গুলো রিমুভ করার সুযোগ দিয়েছে। যাই হোক, আপনার আজকের এই আর্টিকেল কেমন লাগলো। ভালো লাগল সবার কাছে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার [২০২০]

আপনি কি কখনো আপনার পিসির স্ক্রিন রেকর্ড করেছেন ? আপনি আপনার উইন্ডোজ পিসির জন্য সেরা স্ক্রিন রেকর্ডার এর সন্ধান করছেন ? আমরা রিসার্চ করেছি ১২ টি ভিন্ন ফ্রি এবং পেইড উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার নিয়ে যেগুলো আপনার প্রয়োজন অনুসারে একটি আদর্শ স্ক্রিন রেকর্ডার হিসেবে প্রমাণিত হবে আপনার কাছে।  যদিও প্রায় প্রত্যেকটি স্ক্রিন ক্যাপচার টুল এর মূল্য ও কার্যকলাপ ভিন্ন ভিন্ন হয় তবে সকলেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন: অ্যাডজাস্টেবল ভিডিও ফ্রেম, কাট ও পেস্ট এডিটিং অপশন ও আনলিমিটেড রেকর্ড টাইম। তাহলে কোন টুলটি ব্যাবহার করে আপনি একটা ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আপনার ব্যবসা অনলাইনে কাস্টমারদের কাছে পৌঁছাবেন কিংবা আপনার গেম খেলার দক্ষতা ও স্কিল সবাইকে দেখবেন ? আজকের আর্টিকেলে আমরা সংকলন করেছি ১০ টি (ফ্রি ও পেইড) সেরা উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এগুলো আপনাকে সহজেই নিজের পিসির স্ক্রিন রেকর্ড করতে দিবে। সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার [২০২০]

৫০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]

৫০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছেন ? আজকের দিনে ল্যাপটপ বাজারে নানান প্রকারের ল্যাপটপ পাওয়া যায়। আল্ট্রাবুক থেকে শুরু করে শক্তিশালী গেমিং ল্যাপটপও আছে বাজারে। কিন্তু এইসব ল্যাপটপগুলো চওড়া মূল্যে বিক্রি হয়। এবং দাম আকাশ ছুঁই ছুঁই। সবার পক্ষে এত দাম দিয়ে ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে না কিন্তু তারপরও ল্যাপটপ এর প্রয়োজন সবচেয়ে বেশি। কেননা ল্যাপটপ দিয়ে ডেস্কটপ এর সমস্ত কাজ করা যায় তাও আবার ব্যাগে বহন করে। বাংলাদেশে বর্তমানে ৫০ হাজার টাকায় ভালো সব ল্যাপটপ পাওয়া যাচ্ছে যেগুলো দিয়ে সহজেই ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, ওয়ার্ড প্রসেসিং করতে পারবেন। আবার হালকা পাতলা ১০৮০ পি ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা সংকলন করতে চেষ্টা করেছি ৫০ হাজার টাকার মধ্যে এমন সব ল্যাপটপ যেগুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন এবং আপনার দৈনন্দিন কাজকর্ম সহজেই করতে পারবেন। ৫০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]

৫০ হাজার টাকার গেমিং পিসি বায়িং গাইড [২০২০]

আপনার কি মনে হয় একটা ভালো বাজেট ফ্রেন্ডলী গেমিং পিসি আপনি কত টাকা খরচ করে বানাতে পারবেন ? ১ লাখ টাকা! না, আরও বেশি আসলে একটা ভালো এবং মোটামুটি সবরকম হাই এন্ড গেম খেলা যাবে এমন পিসি বিল্ড তৈরি করতে ৫০ হাজার টাকার মত লাগবে। বিশ্বাস হচ্ছে না ? নাই হতে পারে কিন্তু আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৫০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট গেমিং পিসি । আপনি নিশ্চিত ভাবে ভাবতে পারেন যে এই বিল্ড এর দ্বারা আপনি AAA Games অন্তত ৬০ এফপিএসে খেলতে পারবেন। যদিও আপনাকে কিছু গেমসে সেটিংস মিডিয়াম এ দিয়ে খেলতে হবে। তো চলুন এর বকবক না করে আজকের পিসি বিল্ড এর গাইড শুরু করে দেই। ৫০ হাজার টাকার বাজেট গেমিং পিসি বায়িং গাইড ২০২০ বিঃদ্রঃ আজকের এই পিসি বিল্ডিং গাইড এ বিবৃত সকল পিসি কম্পোনেন্ট এবং পার্টস আপনি StarTech অথবা Ryans Computer থেকে কিনতে পারেন। উল্লেখিত পার্টস গুলোর মূল্য মার্কেট অনুসারে কম বেশি হতে পারে। এমনকি কম্পোনেন্ট গুলো সবসময় সকল মার্কেট নাও থাকতে পারে। alert-info প্রসেসর   প্রসেসর হিসেবে সিলেক্ট করা হয়েছে AMD এর Ryzen 5 2600। এর প্রাইস হচ্ছে ১২ হ...