সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে গুগল এর ওয়েব এবং লোকেশন হিস্টোরি অটো-ডিলিট করবেন ?

Google-Updated-Privacy-Policy

গুগল তাদের সাধ্যের মধ্যে সকল চেষ্টা করে যাচ্ছে প্রমাণ করার জন্য তারা ইউজারদের প্রাইভেসি রেসপেক্ট করে এবং থার্ড পার্টি সার্ভিস সমূহের কাছে টাকার লোভে বিক্রি করে না।

গত জুন মাসে গুগল কিছু অতীব গুরুত্বপূর্ণ ডেটা কন্ট্রোলিং ফিচারস আনে ইউজারদের গুগলের নিকট থাকা ডেটা হ্যান্ডলিং এর জন্য।

আনা ফিচারস গুলোর মধ্যে একটা দীর্ঘ প্রত্যাশিত ফিচার হলো গুগল একাউন্ট এর মধ্যে থাকা সকল ওয়েব অ্যাকটিভিটি এবং লোকেশন হিস্টোরি অটো-ডিলিট করা।

নতুন যারা গুগল অ্যাকাউন্ট এর জন্য সাইন আপ করবেন তাদের জন্য ফিচারটি প্রথম থেকেই ইন্যাবল করা থাকবে। তবে পুরনো যেসব গুগল একাউন্ট আছে সেগুলোতে এটা নিজে থেকে বা ম্যানুয়ালি অন করে নিতে হবে 

আজকের হাউ-টু গাইডে আলোচনা করবো কিভাবে গুগল অ্যাকাউন্টে অটো-ডিলিট ওয়েব অ্যাকটিভিটি অ্যান্ড লোকেশন হিস্টোরি টার্ন-অন করা যাবে।

সুতরাং, কথাটা মাথায় রেখে কোনো ফালতু বকবকানি ছাড়া চলুন দেখে নেই ধাপ গুলো।

গুগল অ্যাকাউন্ট এর ওয়েব এবং লোকেশন হিস্টোরি অটো-ডিলিট করবেন যেভাবে

ধাপ ১. সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলের অ্যাকটিভিটি কন্ট্রোলস পেজে। এবং সেখান থেকে সাইন-ইন না করা থাকলে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন।

ধাপ ২. লগ-ইন করার পর পেজটি থেকে "অটো-ডিলিট(অফ)" অপশনে ক্লিক করুন।

Auto-Delete-Web-Activity-Location-History-Google

ধাপ ৩. অতঃপর যেই পেজটি আসবে সেখান থেকে অটো-ডিলিট আফটার ৩ মান্থস বা ১৮ মান্থস যেটা প্রেফার করেন সেটাতে ক্লিক করে "নেক্সট" বাটনে ক্লিক করুন।

Auto-Delete-Web-Activity-Location-History-Google

ধাপ ৪. পরবর্তী পেজে "কনফার্ম" বাটনে ক্লিক করুন যাতে যাতে চেঞ্জেসগুলো পার্মানেন্ট হয়।

Auto-Delete-Web-Activity-Location-History-Google

ধাপ ৫. এরপরের পেজে যদি আপনি চান যে গুগল আপনার ওয়েব ও অ্যাপ অ্যাকটিভিটি এর যাবতীয় সার্ভিস জুড়ে ট্র্যাক করুক তাহলে ওয়েব ও অ্যাপ অ্যাকটিভিটি অপশন "ইনেবল" করুন। অপশনটি "ডিসেবল" করে দিন না চাইলে।

Auto-Delete-Web-Activity-Location-History-Google

ধাপ ৬. অনুরূপভাবে, পেজটি স্ক্রল ডাউন করে লোকেশন হিস্টোরি ও ইউটিউব হিস্টোরির টগলটিও "ডিসেবল" করে দিন।

Auto-Delete-Web-Activity-Location-History-Google

উপরে বর্ণিত ধাপগুলো অনুসরন করে গুগল কে আপনি পার্মানেন্টলি ওয়েব ও ইউটিউব অ্যাকটিভিটি এবং লোকেশন হিস্টোরি ট্র্যাকিং করা থেকে বিরত রাখতে পারবেন।

তবে মনে রাখবেন, একবার যখন আপনি এই কাজ করে ফেলবেন এরপর গুগলে আপনার এক্সপেরিয়েন্স আর পার্সোনালাইজড হবে না।

গুগল অ্যাকাউন্টে থাকা ডেটার কন্ট্রোল করুন

অতএব, এই ছিল ছোটো এক টিউটোরিয়াল গুগল অ্যাকাউন্ট থেকে ওয়েব অ্যাকটিভিটি ও লোকেশন হিস্টোরি অটো-ডিলিট করা নিয়ে। 

দীর্ঘ সময় ধরে গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইউজারদের ডেটা বিক্রি করে তাদের গোপনীয়তা দুর্বল করে দিচ্ছে। তাই নতুন এই ফিচারটি কে সবাই স্বাগত জানাই।

আমি আপনাদের সকলকে বলবো যে এই ফিচারটি অন করে রাখুন যাতে ১৮ মাস পর আপনার ওয়েব ও অ্যাপ অ্যাকটিভিটি এবং লোকেশন হিস্টোরি অটো-ডিলিট হয়ে যায়। 

আশা করি আপনাদের এই আর্টিকেলটা পরে কিছুটা উপকার হলো। যদি হয় তাহলে মন্তব্য করতে ভুলবেন না কমেন্ট বক্সে। 

যদি চান তাহলে এই ছোটো টিউটোরিয়ালটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে দ্রুত শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার [২০২০]

আপনি কি কখনো আপনার পিসির স্ক্রিন রেকর্ড করেছেন ? আপনি আপনার উইন্ডোজ পিসির জন্য সেরা স্ক্রিন রেকর্ডার এর সন্ধান করছেন ? আমরা রিসার্চ করেছি ১২ টি ভিন্ন ফ্রি এবং পেইড উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার নিয়ে যেগুলো আপনার প্রয়োজন অনুসারে একটি আদর্শ স্ক্রিন রেকর্ডার হিসেবে প্রমাণিত হবে আপনার কাছে।  যদিও প্রায় প্রত্যেকটি স্ক্রিন ক্যাপচার টুল এর মূল্য ও কার্যকলাপ ভিন্ন ভিন্ন হয় তবে সকলেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন: অ্যাডজাস্টেবল ভিডিও ফ্রেম, কাট ও পেস্ট এডিটিং অপশন ও আনলিমিটেড রেকর্ড টাইম। তাহলে কোন টুলটি ব্যাবহার করে আপনি একটা ভিডিও টিউটোরিয়াল বানাবেন, আপনার ব্যবসা অনলাইনে কাস্টমারদের কাছে পৌঁছাবেন কিংবা আপনার গেম খেলার দক্ষতা ও স্কিল সবাইকে দেখবেন ? আজকের আর্টিকেলে আমরা সংকলন করেছি ১০ টি (ফ্রি ও পেইড) সেরা উইন্ডোজ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এগুলো আপনাকে সহজেই নিজের পিসির স্ক্রিন রেকর্ড করতে দিবে। সেরা ১২ উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার [২০২০]

৫০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]

৫০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছেন ? আজকের দিনে ল্যাপটপ বাজারে নানান প্রকারের ল্যাপটপ পাওয়া যায়। আল্ট্রাবুক থেকে শুরু করে শক্তিশালী গেমিং ল্যাপটপও আছে বাজারে। কিন্তু এইসব ল্যাপটপগুলো চওড়া মূল্যে বিক্রি হয়। এবং দাম আকাশ ছুঁই ছুঁই। সবার পক্ষে এত দাম দিয়ে ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে না কিন্তু তারপরও ল্যাপটপ এর প্রয়োজন সবচেয়ে বেশি। কেননা ল্যাপটপ দিয়ে ডেস্কটপ এর সমস্ত কাজ করা যায় তাও আবার ব্যাগে বহন করে। বাংলাদেশে বর্তমানে ৫০ হাজার টাকায় ভালো সব ল্যাপটপ পাওয়া যাচ্ছে যেগুলো দিয়ে সহজেই ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, ওয়ার্ড প্রসেসিং করতে পারবেন। আবার হালকা পাতলা ১০৮০ পি ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা সংকলন করতে চেষ্টা করেছি ৫০ হাজার টাকার মধ্যে এমন সব ল্যাপটপ যেগুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন এবং আপনার দৈনন্দিন কাজকর্ম সহজেই করতে পারবেন। ৫০ হাজার টাকায় সেরা ল্যাপটপ [২০২০]

৫০ হাজার টাকার গেমিং পিসি বায়িং গাইড [২০২০]

আপনার কি মনে হয় একটা ভালো বাজেট ফ্রেন্ডলী গেমিং পিসি আপনি কত টাকা খরচ করে বানাতে পারবেন ? ১ লাখ টাকা! না, আরও বেশি আসলে একটা ভালো এবং মোটামুটি সবরকম হাই এন্ড গেম খেলা যাবে এমন পিসি বিল্ড তৈরি করতে ৫০ হাজার টাকার মত লাগবে। বিশ্বাস হচ্ছে না ? নাই হতে পারে কিন্তু আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৫০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট গেমিং পিসি । আপনি নিশ্চিত ভাবে ভাবতে পারেন যে এই বিল্ড এর দ্বারা আপনি AAA Games অন্তত ৬০ এফপিএসে খেলতে পারবেন। যদিও আপনাকে কিছু গেমসে সেটিংস মিডিয়াম এ দিয়ে খেলতে হবে। তো চলুন এর বকবক না করে আজকের পিসি বিল্ড এর গাইড শুরু করে দেই। ৫০ হাজার টাকার বাজেট গেমিং পিসি বায়িং গাইড ২০২০ বিঃদ্রঃ আজকের এই পিসি বিল্ডিং গাইড এ বিবৃত সকল পিসি কম্পোনেন্ট এবং পার্টস আপনি StarTech অথবা Ryans Computer থেকে কিনতে পারেন। উল্লেখিত পার্টস গুলোর মূল্য মার্কেট অনুসারে কম বেশি হতে পারে। এমনকি কম্পোনেন্ট গুলো সবসময় সকল মার্কেট নাও থাকতে পারে। alert-info প্রসেসর   প্রসেসর হিসেবে সিলেক্ট করা হয়েছে AMD এর Ryzen 5 2600। এর প্রাইস হচ্ছে ১২ হ...